ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী মাদক নির্মুলে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী, চার দিনে কক্সবাজারে উদ্ধার ৫০ কোটি টাকার ইয়াবা! ঈদগাঁওতে ‘শহীদ মিনারে ফুল দেওয়া’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ঘোষণা ২৬ তারিখের মধ্যে ‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’ সেন্টমার্টিনে কেয়াবন উজাড় করে রিসোর্ট নির্মাণ,পরিবেশ অধিদপ্তরের মামলা বৃদ্ধ মা-বাবাকে বাঁচানো সেই রোহিঙ্গা যুবকের সাথে মেসুত ওজিলের দেখা ১৮ বছর পর বিসিএস কর্মকর্তা হলেন পেকুয়ার চিকিৎসক বেলাল

রেমিট্যান্স বেড়েছে ২৬.৭ শতাংশ

২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তে এসে রেমিট্যান্স প্রবাহে চাঙ্গাভাব স্পষ্ট। চলতি বছরের ১ জুলাই থেকে ২১ জুন পর্যন্ত দেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে,

১৯-২১ জুন ২০২৫: রেমিট্যান্স এসেছে ১২৭ মিলিয়ন মার্কিন ডলার
০১-২১ জুন ২০২৫: রেমিট্যান্স এসেছে ১,৯৮৯ মিলিয়ন ডলার
যা গত বছরের একই সময়ের ১,৯১২ মিলিয়ন ডলারের তুলনায় ৪ শতাংশ বেশি।
রেকর্ড প্রবাহে রেমিট্যান্স

২০২৩-২৪ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৪ সালের ২১ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২৩.২৮ বিলিয়ন ডলার। তার বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের একই সময় পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৯.৫০ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৬.২১ বিলিয়ন ডলার বেশি।

বিশ্লেষকদের মতে, হুন্ডির বিরুদ্ধে কড়াকড়ি, বৈধ চ্যানেলে রেমিট্যান্সে নগদ প্রণোদনা এবং মধ্যপ্রাচ্যসহ শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

অর্থনীতিতে স্বস্তির বার্তা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে এই প্রবল গতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও টাকার মান স্থিতিশীল রাখতে সহায়ক হবে। একইসঙ্গে দেশের গ্রামীণ অর্থনীতিতেও রেমিট্যান্স একটি বড় চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

২০২৪-২৫ অর্থবছরের শেষভাগে রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতি সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য ইতিবাচক বার্তা। আগামী বাজেট বাস্তবায়ন ও বৈদেশিক খাত স্থিতিশীল রাখতে এই প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন

This will close in 6 seconds

রেমিট্যান্স বেড়েছে ২৬.৭ শতাংশ

আপডেট সময় : ০৮:৩২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫