ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি ” এ প্রতিপাদ্যে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে র্যালী,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা।

আজ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন জেলা কমিটির উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে ব্যানার ফেস্টুন সহকারে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে লালদিঘীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,মৎস্য সম্পদ শুধু আমাদের খাদ্যের চাহিদা মেটায় না, এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে রাখছে বিরাট ভূমিকা । এছাড়া মৎস্য আমাদের শরীরের পুষ্টি নিশ্চিত করে বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) সুজয় পালের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইরফান উল হাসান, বিএফআরআই উপ পরিচালক ড. মো রায়হান হোসেন,বিএফডিসি কর্মকর্তা আশীষ কুমার বৈদ্য,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন,
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান,
নেকম কর্মকর্তা ড. শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ,হ্যাচারী, মৎস্য ব্যবসায়ী,মৎস্যজীবী সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ মাছ উৎপাদন,মৎস্য সম্পদ ও মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রম ও সুপারিশ, মৎস্য আহরণ নিষেধাজ্ঞা সময়ে মোবাইল কোর্ট পরিচালনা, স্বাস্থ্যসম্মত উপায়ে মৎস্য আহরণ,অবতরণ ও চাষসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগ :

আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ

১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫