ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া গমন

‘স্বেচ্ছায় পাচার’ হতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ী থেকে বের হয় রহমত উল্লাহ। উদ্দেশ্য মালয়েশিয়া গমন। সাথে ছিলো তার আরেক মামাতো ভাইও। রহমত উল্লাহ (৪৫) রামুর দক্ষিণ মিঠাছড়ির চরপাড়া এলাকার মো: কাশেমের পুত্র।

টেকনাফ থেকে অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবেশী জাহাঙ্গীর। সহযাত্রী ছিল তারই এলাকার আরও ৯ জন।

তবে মালয়েশিয়া আর যাওয়া হলোনা রহমতের। ফিরলেন লাশ হয়ে। টেকনাফের ডেইলপাড়া এলাকার মানবপাচারের ডেরা থেকে পালানোর সময় ডাকাতের হাতে মৃত্যু হয় রহমত উল্লাহর। নিখোঁজ আছেন তার সাথে যাওয়া মামাতো ভাই।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডেরা থেকে পালিয়ে আসা একজনের স্বজন জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা থেকে জাহাঙ্গীরের মাধ্যমে রহমত উল্লাহসহ ৬ জনকে নিয়ে যাওয়া হয় টেকনাফ ডেইলপাড়া এলাকায়। পরদিন মনির, তারেক, অলি উল্লাহ ও মনু নামের আরও ৪ জনকে কৌশলে নিয়ে যায় ওই জাহাঙ্গীর। গাড়ীর ড্রাইভারসহ মোট ১১ জনকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় জাহাঙ্গীর।

এই স্বজন আরো জানান, মূলত পরিবারের অসচ্ছলতার কারণে এমন প্রলোভনে পড়ে যায় তারা। তবে টেকনাফ নিয়ে পাঁচদিন বন্দী করে রাখে ওই ১১ জনকে। পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তারা জানালা দিয়ে পালিয়ে আসার সময় মারধরের শিকার হন। পরে দালালদের হাত থেকে নয় জন বেঁচে ফিরতে পারলেও ফিরতে পারেনি রহমত উল্লাহ।

এক স্বজন বলেন, “এরমধ্যে ২ জন ফিরেছেন এক লক্ষ টাকা মুক্তিপন দিয়ে।”

নিহত রহমত উল্লাহর অন্তঃসত্ত্বা স্ত্রী সফুরা খাতুন জানান, দালালচক্রের গোপন আস্তানা থেকে পালাতে গিয়ে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়েছেন তার স্বামী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনেন প্রত্যক্ষদর্শীরা।

সফুরা জানান, এমন খবর পেয়ে তার বোন জামাইসহ কক্সবাজার সদর হাসপাতালে আসার ১০ মিনিট পর মৃত্যু হয় তার স্বামীর।

সফুরার বোন জামাই মো: রাসেল জানান, শুক্রবার থেকে খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তারা। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি খবর পান টেকনাফে যাওয়া সেই ১১ জনকে মারধর করেছে দালাল চক্র। তবে সেখানে রহমত উল্লাহর নাম খুঁজে পাননি তিনি। পরে তার কাছে খবর আসে কক্সবাজার সদর হাসপাতালে রহমত উল্লাহ নামের একজন ব্যক্তিকে আহত অবস্থায় আনা হয়েছে।

রাসেল বলেন, “হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানান ছুরিকাঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে রহমত উল্লাহর। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে।”

রাসেল জানান, এ ঘটনায় রহমত উল্লাহর মামাতো ভাই এখনও নিখোঁজ রয়েছে। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে দালালরা।

এ ঘটনা টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন মুঠোফোনে জানান, এধরণের কোনো ঘটনা সম্পর্কে অবগত নন তিনি। তবে বিষয়টির খোঁজ খবর নিয়ে তদন্ত করা হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। তিনি দীর্ঘদিন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। মানবপাচার বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই উন্নত জীবনের আশায় ‘স্বেচ্ছায় পাচার’ হন। সাগরে মৃত্যুর ঝুঁকি আছে জেনেও তারা এ পন্থায় বিদেশে যেতে চান দালালদের মাধ্যেম।”

এই ‘স্বেচ্ছায় পাচার’ বিষয়টির কারবে মানবপাচার ঠেকানো অনেকাংশে কঠিন বলে মনে করেন মিজানুর রহমান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া গমন

‘স্বেচ্ছায় পাচার’ হতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫