ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৪, মোট প্রাণহানি ১৪০০ ছাড়াল আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের এক যু/দ্ধের বিনিময়ে আরেক যু/দ্ধের অবসান: বাস্তবতা নাকি কল্পনা? জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার আমেরিকা প্রবাসী আবুল কায়সার ১০ হাজার টাকা পাঠালেন ব্রেন টিউমারে আক্রান্ত সিদরাতুলকে জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল -টিকা কার্যক্রমের উদ্বোধন নয়,কাযর্ক্রম শুরুর নির্দেশনা খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন রবিবার থেকে মহেশখালী ও রামু উপজেলায় দেয়া হবে হামের টিকা ঈদগাঁওয়ে হকার অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

স্কুলবন্ধুদের সাথে ২০৩৪ সালে আর ছবি তুলবেন না মেহেদী, জানাজায় ঢল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে দুই স্কুলবন্ধুর সাথে ২০১৪ ও ২০২৪ এ তোলা দুইটি ছবি কোলাজ করে পোস্ট করেছিলেন মেহেদী নেওয়াজ খান (২৯)।

ক্যাপশনে লেখা ছিলো, ‘ নেক্সট ২০৩৪ ইনশাআল্লাহ’ অর্থাৎ প্রতি দশ বছর অন্তর অন্তর প্রিয় বন্ধুদের সাথে এভাবে ফ্রেম বন্দি হতে চেয়েছিলেন তিনি।

নিয়তির নির্মমতায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে বন্ধুমহল সহ চেনা-জানাদের কাছে পরোপকারী হিসেবে মেহেদীকে।

ছবিতে থাকা মেহেদীর বন্ধুদের একজন জুবাইদুল হক ইমন (ডানে) । ফেসবুকে তিনি লিখেছেন,
” এখনও বিশ্বাস করতে পারছি না তুই আর নাই।স্কুল লাইফের সোনালী দিনগুলো তোর সাথেই পার করা।তুই আমার ভাইয়ের মতোই ছিলি,কানাডা চলে যাওয়ার পরও তোর সাথে আমার প্রায় সময়ই কথা হতো। তিনদিন আগেই তুই আমাকে জানাইলি দেশে আসলি সেটা।”

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে কক্সবাজার শহরের কলাতলী ও বাহারছড়ায় বীর মুক্তিযোদ্ধা আকতার নেওয়াজ খান বাবুলের মেঝপুত্র মেহেদী’র পৃথক জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শোকার্ত মানুষের ঢল নামে।

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কানাডা প্রবাসী মেহেদী দেশে আসেন চার দিন আগে, রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনায় আহত হয়ে ঘন্টা চারেক পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেদী কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, কানাডার এমসি মাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সেদেশে তিনি চাকরিরত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

স্কুলবন্ধুদের সাথে ২০৩৪ সালে আর ছবি তুলবেন না মেহেদী, জানাজায় ঢল

আপডেট সময় : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫