ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ তিন দেশে ভূমিকম্পের আশংকা রমজান সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু ‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়! ‘জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়’-হামিদুর রহমান আযাদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বদরখালীতে আলমগীর ফরিদের বহরে থাকা গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ

সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 349

বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে অন্যতম। নয়াদিল্লিতে আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী দ্বিপাক্ষিক সীমান্ত সম্মেলন। অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

এতে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরী।

এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সবশেষ এমন সম্মেলন গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

আগামী ১৭-২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। যেখানে সীমান্তে বেড়া নির্মাণ ইস্যু, সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উত্তেজনা রোধে করণীয়, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যা ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার জন্য করণীয়সহ নানা বিষয় আলোচনা হতে পারে।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দু’পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যজুড়ে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে দুই হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬, মেঘালয়ে ৪৪৩, মিজোরামে ৩১৮ এবং আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সোমবার বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

আপডেট সময় : ০৯:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫