ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কান্নার রোল, চুপ পররাষ্ট্র উপদেষ্টা!

  • তৌফিক লিপু
  • আপডেট সময় : ০২:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • 525

প্রতিবাদ, প্রতিরোধ। পাশাপাশি মানববন্ধনও করেছে সীমান্তের হাজারো মানুষ। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রচারযোগ্য সব মাধ্যমে গলা ফাটিয়ে কথা বলছেন তাঁরা।
কিন্তু, সীমান্তে শিশুসহ বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা মি.তৌহিদ।

কয়েকদিন ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে গোলাগুলি চলছে। এতে মাঝে মাঝেই বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এমনকি ওপার থেকে গুলি, মর্টার শেলের অংশও পড়ছে এপারে।
এমন পরিস্থিতির মাঝেই সোমবার সকালে নাফ নদীতে মাছের ঘেরে কাজ করছিলেন হানিফ মিয়া। এসময় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হয়। বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের বাম পা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। অবস্থার অবণতি হলে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোববার কাছাকাছি জায়গায় গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা। হুজাইফাও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মাথায় গুলিবিদ্ধ হুজাইফা আফনানের অস্ত্রোপচার হয়েছে রবিবার মধ্যরাতে।
দুই ঘটনায় আতঙ্কে রয়েছে সীমান্ত এলাকার মানুষ।

কিন্তু মিয়ানমার সীমান্তে পরপর দুই দিন এক শিশুসহ বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার বিষয়ে ঢাকায় গণমাধ্যম কর্মীরা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কে প্রশ্ন করলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এসব বিষয় নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা জরুরি বলে মনে করেন কক্সবাজারের সচেতন মানুষ।

কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান মুঠোফোনে টিটিএনকে জানান, অমার সবোচ্ছ সর্তক অবস্থায় রয়েছি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অতীতের ন্যায় আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি।

সীমান্তে গোলাগুলি, হামলা উত্তেজনা এসব নতুন কিছু নয়।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ২ জনের মৃত্যু হয়েছিলো।

ট্যাগ :

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

সীমান্তে কান্নার রোল, চুপ পররাষ্ট্র উপদেষ্টা!

আপডেট সময় : ০২:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬