ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

সাম্প্রদায়িকতা রুখে দেয়ার আহ্বানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর একুশের অনুষ্ঠানমালা

সন্ত্রাস-সাম্প্রদায়িকতা রুখে দেয়ার আহ্বানে প্রতি বছরের মতো এবারো সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো চিত্রাংকন, চিঠি লেখা প্রতিযোগিতা ও একুশের অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। গতকাল কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত চিত্রাংকন ও চিঠি লেখা প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন,কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ রাধু বড়ুয়া চৌধুরী, কক্সবাজার সিটি কলেজ থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক সানাউল হক।
সন্ধ্যায় সংগঠনের সহ সভাপতি রাধু বড়ুয়া চৌধুরী স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় একুশের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিচালিত প্রশিক্ষণ একাডেমির সংগীত, নৃত্য বিভাগ শিক্ষার্থী এবং গানের দলের শিল্পীদের পরিবেশনায় সমবেত গান, একক, আবৃত্তি ও সমবেত নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিচালনা করেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিহারিকা ধর আঁখি, সংগীত বিভাগের প্রশিক্ষক মিথিলা সেন তুহি, নৃত্য বিভাগের প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষার্থী ইষ্টি পাল।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরপরই শুরু হয় পুরস্কার প্রদান ও সংক্ষিপ্ত কথামালা। সংগঠনের সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাঘরের কেন্দ্রীয় সদস্য উৎপলা বড়ুয়া, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, কোষাধ্যক্ষ আয়াত উল্লাহ প্রমুখ। এসময় চিত্রাংকন ও চিঠি লেখা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সাম্প্রদায়িকতা রুখে দেয়ার আহ্বানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর একুশের অনুষ্ঠানমালা

আপডেট সময় : ০৫:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫