ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা গর্জনিয়া ইউনিয়নের টোল-ট্যাক্স ৫ লাখ ৩০ হাজার টাকায় ইজারা পেলেন লুৎফুর রহমান রেন্ট বাইকের সাথে জড়িয়ে আছে কক্সবাজারের হাজারো মানুষ: তাদের পেটে লাথি দিবেন না- নয়ন মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা

সামরিক পোশাকের ১৬শ ম্যাগজিন হোল্ডার সহ রামুতে গ্রেফতার তিন, পাচার হচ্ছিলো মিয়ানমার

সামরিক পোশাকে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার জন্য ব্যবহৃত ১ হাজার ৬ শত পিস ম্যাগজিন হোল্ডার বা পাউচ অবৈধভাবে সীমান্ত দিয়ে মিয়ানমারে দেশটির বিদ্রোহী গোষ্ঠীর জন্য পাচারের সময় তিন পাচারকারীকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি মিনি পিকআপ।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)।

উপজেলার জোয়ারিয়ানালা চা বাগান এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে গত রাত আনুমানিক ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পিকআপে পাচারের সময় ৩২ টি বস্তায় রাখা ম্যাগজিন হোল্ডারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে অবৈধপথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে তারা সেগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পিএমখালীতে সীমানা বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

সামরিক পোশাকের ১৬শ ম্যাগজিন হোল্ডার সহ রামুতে গ্রেফতার তিন, পাচার হচ্ছিলো মিয়ানমার

আপডেট সময় : ০৫:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫