ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা আছে। এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে গিয়ে দেখা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছাড়া কাউকে স্মৃতিসৌধ চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বেলা একটার দিকে ফটকের সামনে বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও উৎসুক দর্শনার্থীর ভিড় দেখা যায়।

ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দলটির সব প্রস্তুতি আছে। নিরাপত্তার স্বার্থে নেতা-কর্মীদের অধিকাংশ স্মৃতিসৌধের বাইরে অবস্থান করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে সব পদক্ষেপ নেওয়া হবে।

দুপুর ১২টার দিকে স্মৃতিসৌধের দ্বিতীয় ফটকের সামনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহন ও ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানকে নেতা-কর্মীদের নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

আসাদুজ্জামান মোহন বলেন, ‘আজ আমাদের সুযোগ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর। দিনটি সাভারবাসীর জন্য ভীষণ আনন্দের। তাঁকে স্বাগত জানাতে আমরা পুরোপুরি প্রস্তুত।’

নিরাপত্তাব্যবস্থা নিয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নেতা-কর্মীদের গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

This will close in 6 seconds

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫