ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু ‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়! ‘জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়’-হামিদুর রহমান আযাদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বদরখালীতে আলমগীর ফরিদের বহরে থাকা গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে: শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

তিনি বলেন, ‘আপনাদের যে ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবিসহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছি।’

মাসুদুল হক আরও বলেন, ‘আপনাদের প্রথম দফাতে সব প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল তার সঙ্গে একমত পোষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।’

তিনি বলেন, ‘আপনাদের আরও বেশ কিছু দাবি ছিল যেমন- একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটা আমরা এই জুন মাসের চালু করব। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তকরণ ২০২৫ সাল থেকেই শুরু করব। প্রাথমিক পর্যায়ে যে ১৫১৯টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোসহ অন্যান্য সব মাদ্রাসা জাতীয়করণ করব।’

এর আগে দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আল্টিমেটাম শেষ হওয়ার আগেই সচিবালয় থেকে ডাক পড়ে তাদের।

জাতীয়করণের দাবির বিষয়ে কথা বলতে সচিবালয় থেকে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে ডাকার বিষয়টি নিশ্চিত করে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামছুল আলম। তিনি বলেন, ‘আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম ছিল। তার আগেই সচিবালয় থেকে ফোন করা হয়। আমাদের সচিবালয়ে যেতে বলা হয়েছে। জোহরের নামাজের পর বৈঠক হবে। আমরা ১৫ সদস্যের টিম সেখানে যাচ্ছি।’

গত সোমবার (২৭ জানুয়ারি) দাবি বাস্তবায়নের ঘোষণার আল্টিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫