ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি” কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য,অতিরিক্ত মদ্যপানে বলে ধারণা স্থানীয়দের

সচিবালয়ের সামনে ভিড়, সারিবদ্ধ হয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 366

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তবে সাড়ে ৯টার দিকে পাঁচ নম্বর ফটক খুলে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক এক করে ঢুকতে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে গিয়ে দেখা যায়, এর সামনে ভিড় জমিয়েছেন উৎসুক জনতারা। দফতরে ঢুকতে না পেরে তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই দফতরের আগুনের ঘটনায় এর সামনের মূল সড়কটিতে (পল্টন থেকে জিরো পয়েন্ট) যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর গাড়ি রাখা হয়েছে। সেখানে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্সও।

এদিকে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন।

কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সচিবালয়ের সামনে ভিড়, সারিবদ্ধ হয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় : ০৬:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪