ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান

কক্সবাজারের বাঁকখালী নদীসহ জেলার বিভিন্ন ছোট-বড় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদারে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এবং বড় ৩ টি প্রকল্প চলমান আছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের এক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সংসদ অধিবেশনে লুৎফুর রহমান কাজল তাঁর বক্তব্যে কক্সবাজারের নদী ও খালের বর্তমান বেহাল দশা তুলে ধরে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

​এমপি কাজল তাঁর বক্তব্যে বলেন যে কক্সবাজার জেলার ছোট-বড় খাল ও নদীগুলো দীর্ঘদিন খনন না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে কয়েক হাজার হেক্টর কৃষি জমির ফসল পানিতে তলিয়ে যায়। এতে হাজার হাজার কৃষক পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। বিশেষ করে শহরের পাশ দিয়ে বয়ে চলা বাঁকখালী নদী দিন দিন নব্যতা হারিয়ে ভরাট হয়ে যাচ্ছে। গভীরতা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে যেমন নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে, তেমনি বর্ষায় প্রকট জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বর্ষা আসার আগেই জরুরি ভিত্তিতে খালগুলো খনন করা কৃষকদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

​এমপি কাজলের এই উদ্বেগের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান যে কক্সবাজার জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে খাল খনন কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিমন্ত্রী বলেন এরই মধ্যে ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় কক্সবাজার সদর ও ঈদগাহ উপজেলায় খাল খনন কার্যক্রম পূর্ণদ্যোমে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে বাঁকখালী নদীকে পুনরুজ্জীবিত এবং দখল ও দূষণমুক্ত করতে বিশেষ প্রকল্পের আওতায় সদর উপজেলায় খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে জেলার পানি ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং তা সরাসরি কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

​উল্লেখ্য যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই গত ১২ মার্চ বিএডিসির অর্থায়নে রামু উপজেলার উখিয়ারঘোনায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সংসদের এই আলোচনা ও সরকারি আশ্বাসে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ ও কৃষিভিক্তিক জনগোষ্ঠীর মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান

আপডেট সময় : ১২:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬