ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন, নিহতের সংখ্যা গোপনের অভিযোগ

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। গতকাল বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

কলেজ ভবনের ভেতরে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা আছেন এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দৌড়ে কলেজ ভবনের ভেতরে প্রবেশ করেন এবং দুই উপদেষ্টাকে ঘিরে ফেলেন। পরে উপদেষ্টারা কলেজ ভবনের ভেতরে চলে যান এবং এখন তারা সেখানেই আছেন।

বর্তমানে শিক্ষার্থীরা কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করছেন। তারা স্লোগানে স্লোগানে জানতে চাচ্ছেন তাদের ভাই-বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন, ‌দুর্ঘটনার এত ঘণ্টা পার হয়ে গেল কেন প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না সরকার।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না।

গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন, নিহতের সংখ্যা গোপনের অভিযোগ

আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫