পর্যটন শহরের অপরাধ দমনে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চলছে। অভিযানে গেলো ২৪ ঘণ্টায় ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ ছমি উদ্দিন।
অভিযানে ৮ নং ওয়ার্ড বৈদ্যঘোনার নাছির উদ্দিন (৪২),
সমিতি পাড়ার ১ নং ওয়ার্ডের নাছির উদ্দিন (৪২),টেকনাফের কুলাল পাড়ার বাসিন্দা ইব্রাহীম (২৫),জসিম উদ্দিন (২৮), ৭ নং ওয়ার্ড পাহাড়তলীর শামসুল আলম (৩২), টেকপাড়ার মাঝির ঘাটের শফিকুল হাসান প্রকাশ (বাইট্টা তারেক) (২৪) মোট ৬ ছিনতাইকারীকে অভিযানে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।
নিজস্ব প্রতিবেদক : 




















