ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু

কক্সবাজারের মহেশখালীতে লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে “মহেশখালী রান ২০২৬ – Run For Fair Salt Price”। আগামী ২৪ মার্চ ২০২৬ মহেশখালীতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

এই আয়োজনের মূল লক্ষ্য হলো মহেশখালীর ঐতিহ্যবাহী লবণ শিল্পকে ঘিরে লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে জনসচেতনতা তৈরি করা এবং বিষয়টি সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর করা। একই সাথে ঈদ পরবর্তী সময়ে একটি সুস্থ ও আনন্দঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মহেশখালী রান ২০২৬ এ অংশগ্রহণকারী সকল রানারদের জন্য থাকবে অফিশিয়াল টি-শার্ট, হাইড্রেশন, নাস্তা, বিব নাম্বার এবং প্রথম ২০০ জন ফিনিশারের জন্য প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফিনিশার মেডেল। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

ইভেন্টটির রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা এবং রেজিস্ট্রেশনের শেষ সময় ১৪ মার্চ ২০২৬। আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এই আয়োজনের উদ্যোক্তা চলো মহেশখালী, পাওয়ার্ড বাই মহেশখালী সমিতি ঢাকা। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে ফয়সাল ডাইন, চট্টগ্রামস্থ পেশাজীবী সমিতি, গ্রান্ড বীচ রিসোর্ট, মহেশখালী সেবা ফাউন্ডেশন।

আয়োজকরা জানিয়েছেন, এটি একটি নন-কমার্শিয়াল সামাজিক উদ্যোগ, যেখানে মহেশখালীর সকল মানুষ ও সংগঠনের অংশগ্রহণ কাম্য। তারা সকলকে এই সচেতনতামূলক আয়োজনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
https://cholomoheshkhali.com

https://cholomoheshkhali.com/run.html

https://cholomoheshkhali.com/poster.html

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু

আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬