ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার অজ্ঞাত পরিচয়ে স্বপ্নচূড়ার সভাপতিকে হুমকি, থানায় জিডি র‍্যাবের অভিযান: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে রামুতে ২৩ পাহাড়খেকোর বিরুদ্ধে মামলা : স্কেভেটর-ডাম্পার জব্দ কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯ রামুতে বিজিবির অভিযান: ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার সারাদেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ..

র‍্যাবের অভিযান: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং সামরিক বাহিনীর পোশাক ও সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-১৫।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয় বলে র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

​জানা গেছে, উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪১ ব্লকে সৈকত হোসেন বুলুর বসত ঘরে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও সরঞ্জাম মজুদ করা হয়েছে এমন তথ্যে অভিযানে নামে র‍্যাব-১৫ এর একটি দল। অভিযানের সময় অভিযুক্ত বুলু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার ঘরের সিলিংয়ের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি ও চার রাউন্ড গুলিসহ পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​অস্ত্রের পাশাপাশি ওই ঘর থেকে ৮৫ জোড়া সামরিক বাহিনীর পোশাক সদৃশ কম্বেট ইউনিফর্ম, ২১০টি কম্বেট টুপি, ৩০টি হেলমেট, ১৫টি বান্ডুলিয়ার, ৪০ জোড়া হ্যান্ড গ্লাভস এবং ৯৮ জোড়া বিশেষ মোজা জব্দ করা হয়েছে।

পলাতক আসামি সৈকত হোসেন বুলুকে গ্রেপ্তারে র‍্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত এসব মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ. ম. ফারুক।

ট্যাগ :

আপডেট সময় : ০৬:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬