ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র: আরাঘচি কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩

রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত

কক্সবাজারের রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ স্থানীয় দুই জনের ওপর হামলার ঘটনায় রামু থানায় একটি মামলা রুজু হয়েছে। বুধবার দুপুর সাড়ে বারো টা দিকে কাউয়াখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড়ের পশ্চিম নাপিতার ঘোনা এলাকায় এই ঘটনায় ঘটে।হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রামু প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান সাঈদ, দৈনিক কক্সবাজার বার্তা ও প্যানোয়া নিউজের রামু প্রতিনিধি উচ্ছ্বাস বড়ুয়া,সিসিএন নিউজের রামু প্রতিনিধি মোঃ কাসেম, কোহেলিয়া টিভি রামু প্রতিনিধি সিরাজুল মোস্তফা আবির।

আহত সাংবাদিকরা বলেন, বিগত কয়েকদিন যাবৎ কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পরিবেশ বিধ্বংসী ফসলি জমির টপ সয়েল ও পাহাড়ের মাটি স্কেভেটার দিয়ে কেটে ডাম্পারযোগে পাচারকালে এলাকার রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকাবাসী নিষেধ করে। পরবর্তীতে অভিযুক্ত আব্দুল মালেক নিষেধ অমান্য করছেন এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় ৪ সাংবাদিক সরেজমিনে গিয়ে ভিডিও ও ছবি ধারণ করার সময় অবৈধ ভাবে পাহাড় কাটার শ্রমিকেরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন পাহাড় খেকো মূলহোতা আব্দুল মালেক। এসময় তিনি ‘সব দুই টাকার সাংবাদিক’ বলে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে হামলা শুরু হয়। প্রথমে সাংবাদিকদের মুঠোফোন কেড়ে নিয়ে ভাংচুর ও পরে গিয়ে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করে রামু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
ঘটনার বিষয়ে ডাকাত মালেককে ১নাম্বার আসামী করে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা রুজু করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামী আব্দুল মালেক প্র: ডাকাত মালেক মায়ানমারের গরু চোরা চালান, ডাকাতি, হত্যা, সরকারি কর্মচারীর উপর হামলা, ইয়াবা পাচার ও পাহাড় কাঁটাসহ মোট ১০টির অধিক মামলার আসামী।

কাউয়াখোপের নাপিতের ঘোনা এলাকার চিহ্নিত বালুদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসী আব্দুল মালেক বাহিনী দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

পরিবেশ আন্দোলন বাপা রামু উপজেলা সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল বলেন, যারা অবৈধ ভাবে মাটি কাটছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। যারা সংবাদকর্মীদের উপর হামলা করেছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং তাদের আইনের আওতায় আনা দাবী জানাচ্ছি।
এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি চৌধুরী কাছে জানতে চাইলে তিনি জানান যে, অবরোধ করছে সেটা তো ফৌজধারী অপরাধ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত

আপডেট সময় : ০৮:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬