ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 681

কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর পুত্র মো: আনিছ (২৬)।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করছিলো। এসময় একটি কুকুর গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলো। চালক কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। তিনি আরো জানান, নিহত যুবক পেশায় একজন টমটম চালক। সে জোয়ারিয়ানালায় তার শ্বশুর বাড়িতে বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, ট্রাকচাপায় গুরুতর আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটির নং: ঢাকা মেট্টো ন-২০৬৭১০।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

This will close in 6 seconds

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

আপডেট সময় : ০১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫