ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

রামুতে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ

রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চাঁদাবাজির প্রতিবাদ করায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদের উপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে এই ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই প্রধান শিক্ষকের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই এলাকার আলমগীর ও তার ভাই আহসান সহ কয়েকজন মিলে এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সামনে গরু বহনকারী গাড়ি থেকে চাঁদাবাজি করে যাচ্ছে অনেক দিন যাবৎ। প্রধান শিক্ষক রমিজ আহমদ সহ এলাকার লোকজন এসব চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় এই আলমগীর ও তার ভাই আহসান নাদেরুজ্জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত  হামলা করে। এতে রমিজ আহমদ গুরুতর আহত হয়। খবর পেয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এলাকাবাসীদের সাথে নিয়ে আলমগীর ও আহসান এর বাড়িতে হামলা করে। প্রধান শিক্ষক রমিজ উপর নৃশংস হামলার বিচার চাই।

এদিকে প্রবাসী আলমগীর হোসেনের অভিযোগ, ছোট ভাই জাতীয় নাগরিক কমিটি রামু উপজেলা প্রতিনিধি আহসানুল জুবাইর চাঁদাবাজির প্রতিবাদ করলে তাঁকে হত্যা করতে ডাকাতদল পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রাত ১১ টায় আলমগীর হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ করেন আলমগীর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের

রামুতে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫