ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

রাজারকুলে কৃষি জমির টপসয়েল কেটে কালভার্ট ও পুকুর ভরাটের অভিযোগ

রামুর রাজারকুলে কৃষিজমির টপসয়েল কেটে একটি কালভার্ট ও পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সদ্য নিয়োগপ্রাপ্ত এক বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের জ্ঞানান্বেষণ পাঠাগারের সামনে অবস্থিত গ্রামের পানি চলাচলের একমাত্র কালভার্ট ও পাশের পুকুরটিতে মাটি ভরাট করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরিবার পরিকল্পনা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত পূর্ব রাজারকুল গ্রামের বাসিন্দা প্রবুজ বড়ুয়া কৃষিজমির টপসয়েল কেটে পিকআপে করে এনে কালভার্ট ও পুকুরের একটি বড় অংশ ভরাট করেছেন।

স্থানীয়দের দাবি, তারা একাধিকবার বাধা দিলেও প্রবুজ বড়ুয়া কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আইনজীবী ও পরিবেশ কর্মী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া বলেন, এর আগেও তিনি প্রবুজ বড়ুয়াকে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছিলেন। তার মতে, পানি আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভূমি অপরাধ আইন ও দণ্ডবিধি অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ এবং এতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

উল্লেখ্য, রাজারকুলসহ রামু উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগ রয়েছে। পরিবেশ কর্মীদের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

এ প্রসঙ্গে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে শুক্রবার সকালে ঘটনার বিষয়ে রামু থানাকে অবহিত করা হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রবুজ বড়ুয়া বলেন, বিগত পাঁচ বছর ধরে সংশ্লিষ্ট কালভার্টটি প্রায় বিকল অবস্থায় ছিল। তিনি দাবি করেন, নিজের পরিত্যক্ত ডোবায় মাটি ভরাট করছে এবং অভিযোগের সাথে ঘটনার বাস্তবতার মিল নেই দাবি করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের

রাজারকুলে কৃষি জমির টপসয়েল কেটে কালভার্ট ও পুকুর ভরাটের অভিযোগ

আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬