ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মৌসুমি বায়ুর বিস্তার: বৃষ্টি থাকবে

নিম্নচাপ ও সুস্পষ্ট লঘুচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমি বায়ুর বিস্তারের কারণে সামনের কয়েকদিন কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।এ সময় দেশের কিছু স্থানে ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্বাঞ্চলে সক্রীয় ও দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজারে দুপুর ৩ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫০ মিলিমিটার। রাতের মধ্যে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো কিছুটা বাড়তে পারে।

তবে কক্সবাজারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই জানিয়ে মি. হান্নান বলেন, মৌসুম বায়ুর প্রভাবে শনিবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। যা কখনো কখনো মাঝারি থেকে ভারী আকার ধারণ করছে। এই বৃষ্টিপাতে দমকা হাওয়াসহ বজ্রপাতের আভাস দিয়েছেন তিনি।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয় অতিভারী বৃষ্টিপাত।

ট্যাগ :

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

মৌসুমি বায়ুর বিস্তার: বৃষ্টি থাকবে

আপডেট সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫