ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কারণ জানালেন আজহারি

সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিল নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে মাহফিল চলাকালীন আজহারির শ্রোতাদের ‘তুমি’ বলে সম্বোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতের এই মাহফিলে লক্ষাধিক মানুষের ভিড় জমে। তবে, মাহফিল চলাকালীন সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে আজহারি মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন। মোনাজাতের আগে তিনি বলেন, ‘সিলেট, আজকে যা করলা, মনে থাকবে।’

দুই দিন ধরে ‘তুমি’ সম্বোধন নিয়ে সমালোচনা চলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন মিজানুর রহমান আজহারি। তিনি লেখেন— আমি সাধারণত শ্রোতাদের ‘আপনি’ বলে সম্বোধন করি। তবে তরুণ বা কিশোর শ্রোতাদের ক্ষেত্রে কখনো ‘তুমি’ বলি। ঢালাওভাবে কখনো ‘তুমি’ সম্বোধন করি না।

আজহারি আরও জানান, সময়ের পরিবর্তনে মাহফিলের শ্রোতাদের গড় বয়স কমেছে। আগে যেখানে পঞ্চাশোর্ধ্ব মুরুব্বিরা বেশি থাকতেন, এখন তরুণ প্রজন্ম বা জেন-জি শ্রোতারা বেশিরভাগ। তিনি বলেন— তরুণ প্রজন্ম ‘আপনি’-র চেয়ে ‘তুমি’ সম্বোধনে বেশি আনন্দিত হয়। এতে তাদের সঙ্গে সহজেই কানেক্ট হওয়া যায়। মূলত তাদের বেশি আপন করতেই আমি স্নেহভরে ‘তুমি’ বলি।

মাহফিল চলাকালে সামনের সারিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক করতে বারবার চেষ্টা করেন মাওলানা আজহারি। একপর্যায়ে তিনি বলেন— আমাকে দুই মিনিট সময় দিন, সব শেষ করে দেব। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি বিরক্তি প্রকাশ করে মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করেন।

শনিবারের মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে মঞ্চের কাছাকাছি থাকা দর্শকদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আয়োজকদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় মাহফিল সংক্ষিপ্ত করতে বাধ্য হন আজহারি।

তরুণ প্রজন্মের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপন ও তাদের প্রতি স্নেহের বহিঃপ্রকাশ হিসেবে মাওলানা মিজানুর রহমান আজহারির ‘তুমি’ সম্বোধন সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার ব্যাখ্যায় বিষয়টি পরিষ্কার হয়েছে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

মাহফিলে ‘তুমি’ সম্বোধনের কারণ জানালেন আজহারি

আপডেট সময় : ০৮:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫