ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

মার্কিন কারাগার থেকে পালালো হত্যা মামলায় অভিযুক্তসহ ১০ আসামি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স কারাগার থেকে ভিন্ন ভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১০ জন আসামি পালিয়ে গেছে। শুক্রবার (১৬ মে) গভীররাতের এই ঘটনায় কারাগারের কয়েকজন কর্মীর মদদ ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অরলিন্স প্যারিশ জাস্টিস সেন্টার থেকে বন্দিরা রাত ১টার দিকে পালিয়ে যায়। সকালে নিয়মিত গণনার সময় কর্তৃপক্ষ দেখতে পায়, ১৯ থেকে ৪২ বছর বয়সী ১০ বন্দি নিখোঁজ।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামি ছিল।

ঘটনার পর আয়োজিত সংবাদসম্মেলনে অরলিন্স প্যারিশের শেরিফ সুজান হাটসন বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামীরা আগে থেকেই কারাগারের স্লাইডিং দরজা নষ্ট করে। পরে তারা টয়লেট ও বেসিন সরিয়ে দেয়াল ভেঙে বের হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামীরা একটি লোডিং ডকের মাধ্যমে পালিয়ে যায় এবং দেয়াল টপকে একটি মহাসড়ক পার হয়। দুজনকে শুক্রবারই পুনরায় আটক করা গেলেও বাকি আটজনের এখনও হদিশ পাওয়া যায়নি।

শেরিফ হাটসন বলেছেন, পালানোর কাজে কারাগারের কয়েকজন কর্মীর সহায়তা ছিল বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। যেমন সার্ভেইল্যান্সের দায়িত্বে থাকা এক কারাগার কর্মী আসামিদের পালিয়ে যেতে দেখলেও ঊর্ধ্বতন কাউকে সতর্ক করেনি।

অবশ্য এ ব্যাপারে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।

পলাতকদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক বাহিনী নিযুক্ত হয়েছে বলে জানিয়েছেন শেরিফ হাটসন। সবাইকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকার জন্য আহ্বান করেন তিনি।

নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যানি কারকপ্যাটরিক জানিয়েছেন, আসামীরা জেল পালানোর ঘণ্টা দুই পর তাদেরকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ ১০ জন পালিয়ে যাওয়ার পরও পুলিশের কাছে খবর আসতে বিলম্ব হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সুপারিনটেনডেন্ট কার্কপ্যাটরিক জানিয়েছেন, পলাতক আসামিদের হাতে নিগ্রহের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের এই ঘটনার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এক পরিবারের ওপর আসামীর দিক থেকে প্রতিশোধের মারাত্মক ঝুঁকি থাকার আশঙ্কায় তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে নিউ অরলিন্স পুলিশ।
সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

মার্কিন কারাগার থেকে পালালো হত্যা মামলায় অভিযুক্তসহ ১০ আসামি

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫