ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা সারাদেশে ১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রামু পৌরসভা’ চাইলেন ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

মামার জানাযায় যাওয়ার পথে নিজেই লাশ হলেন মহেশখালীর নারী

মহেশখালী কক্সবাজার নৌ-পথে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম নূর নাহার (৪৭) প্রকাশ নাগু। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরা ঘোনা এলাকার বাসিন্দা।

পরিচয় নিশ্চিতের পর তার পরিবার সূত্র জানায়, নূর নাহার তার মামার জানাযায় যাচ্ছিলেন কক্সবাজার। এসময় তার সাথে কেউ ছিলেন না, এমনকি মুঠোফোনও ছিলো না। তার মামার জানাযা পরবর্তী তাঁর খোঁজ করতে গেলে তারা এই সংবাদ পান। মৃত্যুর সংবাদটি পাওয়ার পর থেকে শোকে কাতর নিহত নূর নাহারের পরিবার।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহেশখালীর কক্সবাজার নৌপথের মহেশখালীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র বরাত দিয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে নৌ-পুলিশ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে, বোটে থাকা এক যাত্রী নিখোঁজ রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

মামার জানাযায় যাওয়ার পথে নিজেই লাশ হলেন মহেশখালীর নারী

আপডেট সময় : ০৭:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬