ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

মাদক নিয়ে ধরা পড়লেও ফের রাজনীতিতে আশ্রয় নিতে চায় উখিয়ার তাজ উদ্দিন

ইয়াবা নিয়ে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়ে জেল কাটা তাজ উদ্দিন চৌধুরী আবারও সদর্পে রাজনীতিতে ফিরতে চাইছেন। জাতীয়তাবাদী যুবদল থেকে বহিস্কৃত এই নেতা দেশের পট পরিবর্তনের পর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি হিসেবে ফিরছেন বলে অভিযোগ উঠেছে।

তবে তার এই তৎপরতায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা কাটালিয়া এলাকার তাজ উদ্দিন চৌধুরী (৩২) র‌্যাব ও পুলিশের হাতে দুই দফা নিষিদ্ধ ইয়াবাসহ ধরা পড়েছেন। পরে তিনি ওই দুই মামলায় দীর্ঘদিন জেল কেটে জামিন পেয়ে ফিরে আসেন।

দলীয় সূত্র জানিয়েছে, ইয়াবাসহ বারবার গ্রেপ্তারের ঘটনায় ২০২১ সালের ৮ আগস্ট উখিয়া উপজেলা যুবদল তাজ উদ্দিন চৌধুরীকে অসাংগঠনিক কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিস্কার করে।

এই দিকে যুবদলের একাধিক সূত্র দাবি করছেন, তাজ উদ্দিন চৌধুরী হলদিয়াপালং (উত্তর) সাংগঠনিক ইউনিয়ন যুবদলের আগামী কমিটিতে সভাপতি পদে ফিরে আসার জন্য নানাভাবে তদবির চালিয়ে যাচ্ছেন।

তবে উখিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল সিকদার জানিয়েছেন, যুবদলের কোন কমিটিতে কোন মাদক ব্যবসায়ীকে পদে থাকার সুযোগ দেয়া হবে না। এই ধরণের কোন কমিটি হলে তা অনুমোদন করা হবে না।

তিনি বলেন, আমি নিজেই তাজ উদ্দিন চৌধুরীকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করেছিলাম। তাকে আবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সফল হবে না।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল বলেন, কোন মাদক ব্যবসায়ী যুবদল কমিটিতে নেতৃত্বে আসার বিষয়টি এখনো আমার জানা নেই। তবে কোন মাদক ব্যবসায়ীকে সভাপতি কিংবা পদে রেখে কমিটি দেয়া হলে তা কোনভাবেই অনুমোদন দেয়া হবে না।
তিনি জানান, তাজ উদ্দিন চৌধুরী নামের কোন মাদক ব্যবসায়ী হলদিয়াপালং যুবদলের কমিটিতে আসছেন এমন তথ্য তার জানা নেই।

এই ব্যাপারে অভিযুক্ত তাজ উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন

মাদক নিয়ে ধরা পড়লেও ফের রাজনীতিতে আশ্রয় নিতে চায় উখিয়ার তাজ উদ্দিন

আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪