ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ যিশুর পুনরুত্থান ও সম্প্রীতির ইস্টার সানডে আজ অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

আজ সকাল (২৭ জানুয়ারি ২০২৬) মাতারবাড়ি ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মহেশখালী মাস্টারপ্ল্যান শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়; এটি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের একটি নীলনকশা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহেশখালী-কুতুবদিয়ায় কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগ বহুগুণে বৃদ্ধি পাবে।”

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় তিনি বলেন, কতিপয় সুযোগসন্ধানী সিন্ডিকেট সৃষ্টি করে স্থানীয় জনগণকে চাকরি থেকে বঞ্চিত করতেছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে এবং স্থানীয়দের অগ্রাধিকার ও যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান নিশ্চিত করা হবে।

ড. হামিদুর রহমান আযাদ পান ও লবণচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথাও বলেন। তিনি জানান, বর্তমানে এসব চাষি ন্যায্যমূল্য পাচ্ছে না, যা সিন্ডিকেটের কারণেই হচ্ছে। তিনি আরও বলেন, লবণকে শুধু আমদানিনির্ভর পণ্য হিসেবে নয়, বরং রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় তিনি সমুদ্রের জেলেদের হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হয়রানি বন্ধ করার আশ্বাস প্রদান করেন।

পথসভায় মাতারবাড়ি ইউনিয়ন সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি মো. সরওয়ারের সভাপতিত্বে উপজেলা উত্তর আমীর নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে

মহেশখালী মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম হবে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র: ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬