ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে ‘২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে আমাদের করণীয় শীর্ষক অভিভাবক সমাবেশ’ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় বিদ্যালয়ের হল রুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম; সহকারী অধ্যাপক হাজী মুহাম্মদ মহসিন কলেজ-চট্টগ্রাম, সোহরাব হোসাইন শাওন; সহকারী রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফজলুল করিম, একাডেমিক সুপারভাইজার- মহেশখালী, মুজিবুর রহমান; অধ্যক্ষ- বদরখালী ডিগ্রী কলেজ।

এতে সভাপতির বক্তব্যে মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল তার জীবন বদলে দিতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী ভালো ফলাফল করার পেছনে শিক্ষকের চেয়ে অভিভাবকের ভূমিকা বেশি।

সম্মানিত অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, আগেকার দিনের চেয়ে এখনকার শিক্ষা ব্যবস্থা, পাঠ উপকরণ, যাতায়াত ব্যবস্থা সবকিছু অনেক উন্নত অনেক সহজলভ্য। কিন্তু শিক্ষার্থীরা সবকিছু হাতের মুঠোয় পেলেও নিজেকে সেভাবে প্রমাণ করতে পারছে না। এই প্রমাণ করতে না পারার অন্তরায় চিহ্নিত করতে হবে। সে-সব থেকে নিজেকে বিরত রাখতে হবে।

সোহরাব হোসাইন শাওন বলেন, অভিভাবক শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। অভিভাবকের যত্ন, উৎসাহে একজন শিক্ষার্থী সকল বাঁধা ডিঙিয়ে নিজেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। ভালো ফলাফল আর খারাপ ফলাফলের সব দায় বিদ্যালয় কিংবা শিক্ষকের নয়; কিছু দায় অভিভাবকেরও। এই জন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

পরে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় থেকে এপ্লাস পাওয়া শিক্ষার্থী সোমাইয়া আক্তার শিফু, সুপ্তা বড়ুয়া ও বিশ্বাস বড়ুয়ার হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

মহেশখালীর উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫