ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা সারাদেশে ১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রামু পৌরসভা’ চাইলেন ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী

মহেশখালীতে ৬ সন্ত্রাসী আটক: বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এসময় ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবী যৌথবাহিনীর।

কোস্ট গার্ড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের উপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে দাবী কোস্টগার্ডের।

ভুক্তভোগী স্থানীয় ব্যক্তি কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রের তথ্যে, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীঘোনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩টি দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকাসহ তাদের আটক করতে সক্ষম হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

মহেশখালীতে ৬ সন্ত্রাসী আটক: বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫