ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা সারাদেশে ১১২ নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘রামু পৌরসভা’ চাইলেন ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আছান উল্লাহ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে সিকদার পাড়া এলাকার আজিজুল হক, এনামুল হক, মোজাম্মেল ও আমির হোসাইনের বাড়ির নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বাড়ির সবটুকু পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়ে বলে জানান এই ইউপি সদস্য।

ভুক্তভোগী মোজাম্মেল ও আজিজুল হক জানান, তাদের দীর্ঘদিনের উপার্জন বাড়ির সব মালামাল, আসবাবপত্র পুড়ে গেছে। কিছুই তারা বের করতে পারেননি। ফায়ারসার্ভিস না থাকায় তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি তাদের। এখন পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করা ছাড়া তাদের কোনো উপাই নেই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর ও ডোবা থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি ঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

আপডেট সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬