ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মহেশখালীতে চিংড়িঘের থেকে যুবক কে অপহরণ পরবর্তী খুন করার অভিযোগ

মহেশখালীর কালারমারছড়ায় এক যুবককে চিংড়ি ঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম তোফায়েল আজম সিদ্দিকী (৩২)। সে কালারমারছড়ার মৃত ছিদ্দিক আহমদ মাতব্বরের পুত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।

বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আসামীদের আটকের চেষ্টা চলমান রয়েছে।

নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আটজনা ও পনেরজনা চিংড়িঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েল কে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়। এই ঘটনায় সন্ত্রাসীদের অতিদ্রুত গ্রেফতার পরবর্তী শাস্তি নিশ্চিতের দাবি জানান নিহতের পরিবার।

তোফায়েলের ভাই তারেক আজিজ সিদ্দিকী বলেন, ঘটনাটা হচ্ছে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফের নেতৃত্বে ঘটনাটি ঘটে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আঁধারঘোনা নুনাছড়ির পাহাড়ি গহীন পাহাড়ে অবস্থান নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার ভাই যখন রাতে পারিবারিক চিংড়ি ঘের দেখভাল করছিলো তখন তারেক বিন ওসমান শরিফের নেতৃত্বে ২০/৪০ জন সন্ত্রাসী এসে সাড়ে দশটার দিকে এসে চিংড়ি ঘের লুট করে আমার ভাইকে অপহরণ করে নিয়ে যায়। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। কিন্তু প্রশাসন কিছু করতে পারেনি। গহীন পাহাড়ে আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ফজরের আগে কালারমারছড়া মেইন রোডে ফেলে চলে যায়।

“আমরা এ বিচার কার কাছে চাইব। মহেশখালীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। আমি মনে করি শহীদ তানভীর সিদ্দিকীর চাচাকে হত্যা করে আজকে প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর থাকলেও প্রধান উপদেষ্টাকে থ্রেট দিয়েছে” উল্লেখ করেন তারেক আজিজ সিদ্দিকী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে চিংড়িঘের থেকে যুবক কে অপহরণ পরবর্তী খুন করার অভিযোগ

আপডেট সময় : ১২:৫৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫