ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

ভাইয়ের বিয়ের বাজার করে ফিরছিলেন তরুণী, সড়ক দুর্ঘটনায় ঝরলো প্রাণ

চকরিয়ার বদরখালীতে সিএনজি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০ টায় কে.বি জালালুদ্দিন সড়কের বদরখালী কুতুবদিয়া পাড়াস্থ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগম কে মৃত ঘোষনা করেন। নিহত আসমা মহেশখালী শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার মুখতার আহমদের মেয়ে। এই ঘটনায় আহতরা হলেন, আসমা বেগমের বোনের স্বামী শাপলাপুরে মো. করিম, মাতারবাড়ির মোহাম্মদ হোছাইন, তার মেয়ে আজিজা সুলতানা আঁখি।

নিহতের পরিবার জানায়, আসমা তার ভাইয়ের বিয়ের বাজার করে চকরিয়া থেকে মহেশখালী ফিরছিলেন। পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, গাড়ি চলাচলের প্রধানসড়কের উপর ইট স্তুপ করে রাখার ফলে চকরিয়া থেকে ছেড়ে আসা সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই ইটের মালিক বদরখালী কুতুবদিয়া পাড়ার আবুল হোছাইনের পুত্র মো. শাহজাহান। দুর্ঘটনার পরবর্তী স্তুপ করে রাখা ইট তড়িঘড়ি করে সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান প্রত্যক্ষদর্শীরা।

ট্যাগ :

অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন

ভাইয়ের বিয়ের বাজার করে ফিরছিলেন তরুণী, সড়ক দুর্ঘটনায় ঝরলো প্রাণ

আপডেট সময় : ০২:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫