ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

বোটে করে মিয়ানমার যাচ্ছিলো পণ্য: মাতারবাড়িতে আটক

কক্সবাজারের মহেশখালীতে মিয়ানমারে পাচারের সময় লবণবাহী বোট ও একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় অভিযান চালায় মহেশখালী থানা পুলিশ।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া জানান, পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে আনা বিভিন্ন বাংলাদেশি পণ্য বোটে তোলা হচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে বোট ও ট্রাকসহ মালামাল জব্দ করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, জব্দকৃত বোটের মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট—ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে বোটে পণ্য বোঝাই করে সমুদ্রপথে মিয়ানমারে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চক্র।

এসআই সুমিত বড়ুয়া বলেন, “কে বা কারা এই পাচারের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

বোটে করে মিয়ানমার যাচ্ছিলো পণ্য: মাতারবাড়িতে আটক

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫