ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী মাদক নির্মুলে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী, চার দিনে কক্সবাজারে উদ্ধার ৫০ কোটি টাকার ইয়াবা! ঈদগাঁওতে ‘শহীদ মিনারে ফুল দেওয়া’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ঘোষণা ২৬ তারিখের মধ্যে ‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’ সেন্টমার্টিনে কেয়াবন উজাড় করে রিসোর্ট নির্মাণ,পরিবেশ অধিদপ্তরের মামলা বৃদ্ধ মা-বাবাকে বাঁচানো সেই রোহিঙ্গা যুবকের সাথে মেসুত ওজিলের দেখা ১৮ বছর পর বিসিএস কর্মকর্তা হলেন পেকুয়ার চিকিৎসক বেলাল

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪-এর সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে স্বামী বদরুল আনাম সাউদও ছিলেন। তাকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে তাদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সুবর্ণা মুস্তাফা স্বামীসহ ব্যাংকক যাচ্ছিলেন। তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলেও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সেজন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। একপর্যায়ে তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডিং গেটের দিকে চলে যান। পরে একটি গোয়েন্দা সংস্থা ইমিগ্রেশন পুলিশকে জানায়, দেশত্যাগের নিষেধাজ্ঞার অনানুষ্ঠানিক তালিকায় সুবর্ণার নাম রয়েছে। এরপর বোর্ডিং গেট এলাকা থেকে সুবর্ণার বহির্গমন সিল বাতিল করে তাদেরকে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়।

সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন

This will close in 6 seconds

বিমানবন্দরে সুবর্ণা মুস্তাফাকে আটকে দিল পুলিশ

আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪