ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার

৫৪ তম বিজয় দিবসে দেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সরকারি ছুটির দিনে দেশের বিভিন্নপ্রান্ত থেকে ছুটে এসেছেন বিপুল পরিমাণ পর্যটক।

বিশ্বের অন্যতম দীর্ঘ সৈকতের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই মানুষের ভীড় লক্ষ্য করা গেছে, পড়ন্ত সন্ধ্যায় কলাতলী,লাবণী ও সুগন্ধা পয়েন্টে সমাগম ছিলো চোখে পড়ার মতো।

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ আয়োজনের মধ্যে সৈকতের লাবণী পয়েন্টে সার্ফিং ও জেটস্কি প্রদর্শনী দর্শনার্থীদের নজর কেড়েছে।

এছাড়াও সন্ধ্যায় সৈকতের লাবনী পয়েন্টে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। রাতে উন্মুক্ত স্থানে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।

জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন,’ কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপিত হচ্ছে, বিপুল জনসমাগম হয়েছে। জনসাধারণ ও আগত পর্যটকদের বিজয় উদযাপন যেন নিরাপদ-নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

কক্সবাজার ভ্রমণের পাশাপাশি বিজয়ের এই আনন্দ উদযাপন আগত পর্যটকদের মাঝে যোগ করেছে ভিন্ন মাত্রা। বরিশালের পিরোজপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মাসুমুল কবির, সহকর্মীদের সাথে নিয়ে এসেছেন বেড়াতে।

তিনি বলেন, ‘ দেশের মধ্যে ঘুরতে আসার সেরা স্থান হচ্ছে কক্সবাজার। অফিসের কলিগদের নিয়ে এসেছি ভালো লাগছেই, আজকে বিজয় দিবস চারদিকে যেন উৎসবমুখর পরিবেশ।’

সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনে তৃপ্তি পেলেও ব্যবস্থাপনা ও অতিরিক্ত খরচ নিয়ে কিছু পর্যটকদের মাঝে অসন্তুষ্টি দেখা গেছে।

ঢাকার বাড্ডা থেকে আসা আরিফুজ্জামান বলেন, ‘ কক্সবাজারকে কেন ব্যয়বহুল শহর বলা হয় এখানে এসে বুঝলাম, রুমের ভাড়া থেকে শুরু করে সবকিছুর দাম বেশি। তার উপর অটোভাড়া দিতে দিতে শেষ হয়ে যাচ্ছি আর বিচে নানারকম উৎপাত তো আছেই, এসব নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হওয়া উচিত।’

পর্যটন মৌসুমে ডিসেম্বরের শুরু দিকে পর্যটক কিছুটা কম থাকলেও মাসের মাঝ সময়ে এসে দিন দিন সে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাত, ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা।

হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘ আজকে কোথাও রুম খালি নাই বললেই চলে, ২৫ ডিসেম্বরও একি অবস্থা হবে। ছুটির দিনে চাপ বেশি থাকে, এই মৌসুমের শুরুতে কম আসলেও এখন ঠিকই বিপুল সংখ্যক পর্যটক আসছেন। ‘

হোটেল রুমের অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ সমিতির আওতাধীন সকল হোটেলকে নির্দেশনা দেওয়া আছে যেন অতিরিক্ত ভাড়া নিয়ে বা অন্য কোনভাবে পর্যটকদের হয়রানি করা না হয়। আমরা চাই কক্সবাজার আরো পর্যটকবান্ধব হয়ে উঠুক।’

পর্যটক ভোগান্তি রোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে টুরিস্ট পুলিশ নিয়মিত তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পর্যটকদের জন্য হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আর সে লক্ষ্যেই আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। আমাদের কাচ কেউ কোন অভিযোগ বা সহযোগিতা চাইলে আমরা দ্রুত সাড়া দিচ্ছি।’

পর্যটকদের জন্য নির্ধারিত হেল্পলাইন- ০১৩২০১৬০০০০ নাম্বারে যোগাযোগ করলে টুরিস্ট পুলিশের সহায়তা পাওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

বিজয়ের আনন্দে মুখরিত কক্সবাজার

আপডেট সময় : ০৭:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫