ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের ডাক দেওয়ার ঘোষণা: গণতন্ত্রের সঙ্গে কতটা সাংঘর্ষিক? বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাদশাহ মিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন

কক্সবাজারের বর্ষিয়ান রাজনীতিক বাদশা মিয়া চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি নলবনিয়া পুরাতন মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা,রাজনীতিবিদসহ নানা শ্রেশী পেশার অসংখ্য মানুষ অংশ নেয়।

জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে প্রয়াতের দাফন সম্পন্ন করা হয়। জানাজার আগে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উখিয়ার পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এসময় গার্ড অব অনার প্রদান করা হয়।

৫২ এর ভাষা সৈনিক, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের স্বাধীনতা পরবর্তী টানা ২৫ বছর ধরে পাঁচবারের সফল চেয়ারম্যান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব বাদশাহ মিয়া চৌধুরী নিজ বাসভবনে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা ৪০ মিনিটে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯৩বছর। তিনি তার ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম বাদশাহ মিয়া চৌধুরী কক্সবাজারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,মাদ্রাসা, হাসপাতালসহ সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। ৫২ এর ভাষা সংগ্রামে মরহুম বাদশাহ মিয়া চৌধুরী উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র থাকাকালে তার নেতৃত্বে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ক্লাস বর্জন করে একই সাথে উখিয়া থানা ঘেরাও করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাদশাহ মিয়া চৌধুরীর অপরিসীম ভূমিকা ছিলো।

মরহুম বাদশাহ মিয়া চৌধুরীর মৃত্যুতে কক্সবাজার জেলাজুড়ে দল,মত নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একসঙ্গে ধরা পড়ল ১০১ মণ ইলিশ, বিক্রি ৩৩ লাখে

বাদশাহ মিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫