ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

বাংলাদেশে নতুন অনুপ্রবেশকারীর সংখ্যা দেড় লাখের বেশি

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 343

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় ২০২৩ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত নতুন করে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মঙ্গলবারে (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই নতুন অনুপ্রবেশকারীরা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শিবিরগুলোতে আশ্রিত হয়ে পড়েছে। এর ফলে ২০১৭ সালের সেনাবাহিনীর ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর পর থেকে বাস্তুচ্যুত হয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে তাদের সংখ্যা আরও বেড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাখাইন রাজ্যের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই স্থানীয় পর্যায়ের রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেয়াই প্রতিবেদনের মূল লক্ষ্য।

ইউএনএইচসিআর জানায়, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে হলে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরি করতে হবে। এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি রোডম্যাপ তৈরির জন্য সদস্য রাষ্ট্র, আন্তঃসরকারি সংস্থা ও দাতাদের অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।

এছাড়া ৫৯তম মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রদত্ত প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারের অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করার কথাও এতে বলা হয়েছে।

সুত্র: দৈনিক পাহাড় সমুদ্র

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে নতুন অনুপ্রবেশকারীর সংখ্যা দেড় লাখের বেশি

আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫