ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

বাঁকখালীতে উচ্ছেদে বাধা – আরো একটি মামলা দায়ের করলো বিআইডব্লিউটিএ

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 1489

কক্সবাজারের বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ-প্রতিরোধের ঘটনায় কক্সবাজার সদর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কক্সবাজার নদী বন্দরের পোর্ট অফিসার মোহাম্মদ আবদুল ওয়াকিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান।

তিনি জানান, এই মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে ৮০০ থেকে ১০০০ জন কে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলায় এডভোকেট মনির উদ্দিনকে ১ নং আসামী করে আরো যাদের নাম উল্লেখ করা হয়েছে – উন্নয়ন ইন্টারন্যাশনালের মালিক আতিকুল ইসলাম (সিআইপি আতিক), জেলা আওয়ামী লীগ নেতা মাশেদুল হক রাশেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, আওয়ামী নেতা এডভোকেট আব্দুল খালেক চেয়ারম্যান সহ ২৯ জন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) অভিযানের পঞ্চম দিনে সকাল ৯টার কিছু পর থেকে শহরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের হাজারো বাসিন্দা শহরের গুমগাছতলায় বিমানবন্দর সড়কের অভিমুখে জড়ো হতে থাকেন।

সকাল ১০ টার দিকে ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর, ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের কর্মকতাদের ঘিরে রাখে বিক্ষোভকারীরা।

একপর্যায়ে সকাল ১১ টায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা না করে পিছু হটতে বাধ্য হয় প্রশাসন, এই ঘটনার জেরে আজ (রবিবার) মামলাটি রুজু হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

আদালতের আদেশের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে কক্সবাজার শহরে শুরু হয় বাঁকখালী নদীতে গড়ে উঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান।

দ্বিতীয় দিনে অভিযানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে, ২৫০ জনকে আসামী করে দায়ের করা হয় মামলা।

তৃতীয় দিনে পেশকার পাড়ায় স্থানীয়দের বাধার মুখে পড়ে এই অভিযান, এঘটনাতেও ৪০০ জনকে মামলা দায়ের করা হয়।

ট্যাগ :

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

বাঁকখালীতে উচ্ছেদে বাধা – আরো একটি মামলা দায়ের করলো বিআইডব্লিউটিএ

আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫