ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান ইরানকে বিভক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি

বহিস্কৃত জনপ্রতিনিধিদের পুনর্বহাল করা হবে: চকরিয়ায় আব্দুল্লাহ আল ফারুক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, দেশের পটপরিবর্তনের পর কোথাও গণহারে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়নি। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে চকরিয়া–পেকুয়া এলাকায় জনপ্রতিনিধিদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচিত হলে এসব জনপ্রতিনিধিকে পুনর্বহাল করার প্রতিশ্রুতি দেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মগবাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল ফারুক বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ মানে জনগণের অধিকার হরণ করা। যারা অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করে এই কাজ করেছে, তাদের জবাব জনগণ ভোটের মাধ্যমেই দেবে।

জনসভায় আরও বক্তব্য দেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুছা বিপ্লব।

বক্তারা বলেন, চকরিয়া–পেকুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে বৈষম্য ও অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণ এর উপযুক্ত জবাব দেবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর

বহিস্কৃত জনপ্রতিনিধিদের পুনর্বহাল করা হবে: চকরিয়ায় আব্দুল্লাহ আল ফারুক

আপডেট সময় : ১১:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬