ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের সীমিত জনবলেও তৎপর উখিয়া রেঞ্জ, বনউজাড় করতে গিয়ে ধরা পড়ল ২৬ রোহিঙ্গা বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের টেকনাফ এখন ‘মৃত্যুপুরী’: সন্ত্রাস ও মাদক নির্মূলে যৌথ অভিযানের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন টেকনাফে ৭.৬২ ক্যালিবার অস্ত্রসহ তিন ডাকাত আটক ৭ ইউনিয়ন নিয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা গঠনের প্রস্তাব: প্রাক নিকার সভায় অন্তর্ভুক্ত প্রতারণার ফাঁদ ভাঙুন, মানব পাচার রুখুন সিএনজি তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৩ লবণ মাঠে দূর্বৃত্তের তাণ্ডব,২ লাখ টাকার ক্ষয়ক্ষতি জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের

আসন্ন বর্ষায় কক্সবাজার শহরের জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে রাখতে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনের কাজ দৃশ্যমান পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

সোমবার ( ১৩ এপ্রিল ) সকাল ১১ টায় পৌরসভার কার্যালয়ে প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত জলাবদ্ধতা বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি কাজল এ নির্দেশনা দেন।

এমপি বলেন, প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করবেন। প্রয়োজনে প্রতিটি ওয়ার্ডে শ্রমিক দিয়ে টিম গঠন করতে হবে। প্রকৌশলী, পরিচ্ছন্ন বিভাগ এই টিমগুলো কাজে লাগিয়ে এলাকার ড্রেনগুলো থেকে ময়লা পরিষ্কার করে ফেলবেন। টিম গুলো ঠিকমত কাজ করছে কি-না ; করলে কোথায় করছে, কী করছে তার ভিডিও এবং ছবি সংগ্রহ করবেন।

এমপি কাজল আর-ও বলেন, হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, মার্কেটসহ অন্য প্রতিষ্ঠান ; যারা যত্রতত্র ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছে, তাদের তালিকা করবেন। কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের যেন কোনো সমস্যা না হয়, এজন্য হোটেল মোটেল জোনে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না। সমুদ্র সৈকতের বালিয়াড়ি পরিস্কার রাখতে হবে। শহরের সড়ক, অলিগলিতে নির্দিষ্ট ডাস্টবিন থেকে ভোরে ময়লা সরাতে হবে। শহরের জলাবদ্ধতা নিরসনে বরাদ্দের অর্থ সুপরিকল্পিতভাবে ব্যয় করতে হবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বর্ষার পূর্বে দ্রুত বাস্তবায়নের উপর নির্দেশনা প্রদান করেন এমপি কাজল। প্রয়োজনে কউক, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথেও একযোগে জলাবদ্ধতা নিরসনে কাজ করা যায়, সে বিষয়ে সভা করে যৌথ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন তিনি ।

তিনি বলেন, যে জায়গায় স্কেভেটর ব্যবহার প্রয়োজন সেখানে স্কেভেটর ব্যবহার করুন, আর যেসব জায়গায় ম্যানুয়ালি খনন প্রয়োজন সেখানে শ্রমিক ব্যবহার করুন। পরিচ্ছন্ন শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করুন। শহরবাসীর উদ্দেশ্য এমপি কাজল বলেন, শহরের সৌন্দর্য রক্ষা করা আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। একা প্রশাসনের পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এজন্য, কোন অবস্থাতেই ড্রেনে ময়লা ফেলবেন না ;নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলতে সকলের প্রতি আহবান জানান তিনি।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীর সঞ্চালনায় হোটেল-মোটেল মালিক সমিতি, রেস্টুরেন্ট মালিক সমিতি, কটেজ মালিক সমিতি নেতৃবৃন্দ, পৌর নির্বাহী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, কনজারভেন্সি পরিদর্শক ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচারের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেলোয়ার ও আক্তারের

বর্ষার আগেই শহরকে জলাবদ্ধতামুক্ত করতে মাঠ পর্যায়ে কঠোর অ্যাকশনে যাওয়ার নির্দেশ এমপি কাজলের

আপডেট সময় : ০৮:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬