ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই, কক্সবাজারেও ভোগান্তি

  • তৌফিক লিপু
  • আপডেট সময় : ০২:১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • 374

এলপিজি অটোগ্যাসের সংকটে কক্সবাজার জেলার প্রায় সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতের পর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছেনা।

শহরের পাশাপাশি চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার স্টেশনগুলোতেও মিলছে না অটোগ্যাস। এতে সিএনজি অটোরিকশা ও নোহা মাইক্রোবাসসহ গ্যাসচালিত পরিবহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে কালুর দোকান এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাস না পেয়ে একের পর এক গাড়ি ফিরে যাচ্ছে। পাহাড়িতলী এলাকার চালক রফিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ গ্যাস না পাওয়ায় কাল গাড়ি নামাতে পারব কি না জানি না।’

ফিলিং স্টেশনের কর্মী জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাস দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেই, কক্সবাজারেও ভোগান্তি

আপডেট সময় : ০২:১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬