প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় কলাতলী এলপিজি গ্যাস স্টেশনে গ্যাস বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে নিহত সিএনজি চালক আবু তাহেরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
মঙ্গলবার (৩মার্চ) রাত ৯ টায় নিহত আবু তাহেরের স্ত্রীর হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন।
দুর্ঘটনার পর থেকেই তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন। মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নির্দেশে নিহতের পরিবারের হাতে নগদ এ টাকা আর্থিক সহায়তা তুলে দেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে কলাতলী বড় মসজিদে আবু তাহেরের নামাজে জানাজার সময় লুৎফুর রহমান কাজল শোকাহত পরিবারের পাশে দাড়ানোর কথা জানিয়েছিলেন।
নিহত আবু তাহের পেশায় সিএনজি চালক ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে অগ্নি দগ্ধ হয়ে জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যাওয়া আব্দুর রহিমের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বার্তা পরিবেশক 


















