ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে পেতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার অনুরোধ জানানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

ইসি জানায়, যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তারা যেন তাৎক্ষণিক ‘পুশ নোটিফিকেশন’ (Push Notification) পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে। মূলত ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা যেন ভোটারদের মিস না হয়, সেজন্যই এই নির্দেশনা।

সংস্থাটি জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন। ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। খুব শিগগিরই দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অংশগ্রহণ সহজ করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়?

পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা ইসির

আপডেট সময় : ১২:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬