ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ

পোকখালীর চেয়ারম্যান পদ পেতে ফের আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর মেম্বারের দৌড়ঝাঁপ!

ঈদগাঁ উপজেলার পোকখালী ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ারে বসতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর। এর আগে আওয়ামীলীগের আরেক নেতা সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন।

জানা যায়, ছৈয়দ নুর পোকখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ছৈয়দ নুর ওয়ার্ড আওয়ামীলীগের দায়িত্বে থাকাকালীন ছৈয়দ নুরের নেতৃত্বে তৎকালীন জাতীয় নির্বাচনে পোকখালীর ভোট কেন্দ্র গুলোতে ভোট ডাকাতির পরিকল্পনা করা হয়েছিলো এবং তার নেতৃত্বে স্থানীয় বেশ কিছু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলায় নাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা।

আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে পোকখালীতে বিভিন্ন চিংড়ি ঘের ও জায়গা জমি সহ সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অঢেল সম্পদের মালিক হওয়ারও অভিযোগ রয়েছে ছৈয়দ নুরের বিরুদ্ধে।

শুধু তাই নয় নিজ পুত্র যুবলীগ নেতা জয়নাল আবেদীন আওয়ামীলীগের বড় বড় নেতাদের সাথে যোগ সাজশে বিএনপি, জামায়াতের নেতাদের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। জয়নাল আবেদীন পোকখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়দের দাবি আওয়ামী দোসর ছৈয়দ নুর মেম্বার পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বসলে গত ১৬ থেক ১৭ বছর আওয়ামীলীগের ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষকে যেভাবে জিম্মি করে রেখেছিলেন তার পুনরাবৃত্তি হবে। সুতরাং স্থানীয়দের দাবি দ্রুত এই আওয়ামী দোসর কে আইনের আওতায় এনে পোকখালী ইউনিয়নকে দোসরমুক্ত একটি ইউনিয়ন হিসেবে গড়ার তোলা হোক।

এ বিষয়ে আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে তিনি কোন দলের সাথে সম্পৃক্ত নেই এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

পোকখালীর চেয়ারম্যান পদ পেতে ফের আওয়ামীলীগ নেতা ছৈয়দ নুর মেম্বারের দৌড়ঝাঁপ!

আপডেট সময় : ১০:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫