ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় আবু তাহের হত্যাকান্ড: ৭২ঘন্টায়ও দায়ের হয়নি মামলা

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের হারুণ মাতবর পাড়া এলাকায় পুত্রবধুকে রক্ষা করতে গিয়ে নিহত হওয়া আবু তাহের (৭৫) হত্যার তিন দিন পার হলেও এখনো মামলা দায়ের হয়নি।

এ ঘটনায় নিহতের পরিবার বিচার দাবি করলেও আসামির তালিকা নিয়ে স্থানীয় একটি পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এ মামলা নিয়ে বাণিজ্য করার পাঁয়তারা চালাচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের।

নিহতের ছেলে মো. তারেক জানান, তার পিতা আবু তাহের হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত এজাহার থানায় জমা দেয়া হবে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। বরং নারী সংক্রান্ত একটি ঘটনার জেরে সৃষ্ট সংঘর্ষের এক পর্যায়ে আবু তাহেরকে হত্যা করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, প্রবাসীর স্ত্রীর বাড়িতে ঢুকার চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আবু তাহের প্রতিবাদ করতে গেলে বৃদ্ধকে মারধর করলে এতে তিনি প্রাণ হারান।

স্থানীয়দের দাবি, ঘটনায় শিফাত ও বাহাদুর সরাসরি জড়িত থাকলেও বিভিন্ন সূত্র ও সম্পর্কের খাতিরে আরও ৬-৭ জনের নাম আসামির তালিকায় যুক্ত করার আলোচনা চলছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, এজাহার এখনো আমাদের হাতে পৌঁছেনি। তবে আজ (রোববার) রাতেই এজাহার জমা হতে পারে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু তাহেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তাহের একই এলাকার মৃত আব্দু ছাত্তারের ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় আবু তাহের হত্যাকান্ড: ৭২ঘন্টায়ও দায়ের হয়নি মামলা

আপডেট সময় : ০৯:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬