ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও

পাবলিকিয়ান অব ঈদগাঁও’র নতুন নেতৃত্বে আনাছ-তারেক 

ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি-মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এসোসিয়েশন,ঈদগাঁও” এর ২০২৫-২৬ কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আনাছ ও সাধারণ সম্পাদক  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহমেদ তারেক ।

বুধবার (৩০ এপ্রিল) এসোসিয়েশনের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত (চবি) ও সাধারণ সম্পাদক আহসান আহমেদ (ঢাবি)’র এক যৌথ বিবৃতিতে এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির ছয় জনের সংক্ষিপ্ত কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ রাফিউল হক রাফি, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজের সাইফুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ সায়েম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমেনা জান্নাতকে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আনাছ (চবি) বলেন, “ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠন একটি অনন্য প্লাটফর্ম। যেখানে অত্র উপজেলার স্কুল-কলেজ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষামুখী করা এবং তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করাসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে এই সংঘটনের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই উদ্যোগ তখনই সহজ এবং গতিশীল হবে, যখন ঈদগাঁও উপজেলার সকল শিক্ষানুরাগী, সমাজ সেবক এবং প্রতিটি সচেতন নাগরিক আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমি আশা করছি, আমাদের সবার প্রচেষ্টায় ঈদগাঁও উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে রূপ নিবে।”

এছাড়াও সাধারণ সম্পাদক আহমেদ তারেক (নোবিপ্রবি) বলেন, “পূর্বের কমিটির নেতৃত্ব থেকে অনুপ্রেরণা নিয়ে এসোসিয়েশনের কার্যক্রম সুসংগঠিত করতে আমরা বদ্ধপরিকর। আশাকরি আমরা অত্র উপজেলায় উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারবো সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।”

বিবৃতিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

পাবলিকিয়ান অব ঈদগাঁও’র নতুন নেতৃত্বে আনাছ-তারেক 

আপডেট সময় : ০২:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫