পর্যটন ব্যবসায়ী মোঃ সোহেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ তুলে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
প্রতিবাদকারী মোঃ সোহেল বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যবসায়ী সোহেলের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
এ বিষয়ে মোঃ সোহেল আরও বলেন, আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করায় তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনামকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন এবং সত্য প্রচারে সকলকে অনুরোধ জানান।
বার্তা পরিবেশক 



















