ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

নিজের মেয়েকে হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেন পিতা

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালীতে পিতার হাতেই খুন হলেন নিজের ৩ বছরের কন্যা।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার পর জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনখালীর কোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেয়েটির নাম কানিজ ফাতেমা (৩) , পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্ত মেয়ের পিতা আমান উল্লাহকে (৩২) কে আটক করেছে পুলিশ।

নিহতের মা জোসনা আক্তার দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টার পর তিনি পাশের বাড়িতে কাজে গেলে তাঁর মাদকাসক্ত স্বামী এ ঘটনা ঘটান।

তিনি বলেন, তাঁর অন্য সন্তানরা পাশের বাড়িতে গিয়ে জানায় তাদের পিতা তাঁদেরকে লোহার রড দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, পরে মা বাড়িতে গিয়ে দেখেন একটি ছাগল আর তাঁর সাড়ে তিন বছরের কন্যার মরদেহ, পরে স্থানীয়দেরকে ডেকে আনতে গেলে এই সুযোগে মরদেহ খালের পানিতে ভাসিয়ে দিয়ে খাটের নিচে এসে শুয়ে থাকে শিশুটির বাবা, পরে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাঁর স্বামী নিয়মিত মাদক সেবন করতেন, এর আগেও মাদক সেবন করে খুনের ঘটনায় জেল খাটেন, এরপর থেকে তিনি নিজের এবং সন্তানদেরকে নিয়ে ভয়ে থাকতেন, তাই বাড়িতে থাকা দা এবং ছুরি লুকিয়ে রাখতেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) দু্র্জয় সরকার টিটিএন-কে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করা হয়েছে।

ট্যাগ :

নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী

নিজের মেয়েকে হত্যা করে মরদেহ খালে ভাসিয়ে দেন পিতা

আপডেট সময় : ০২:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫