ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি দেখে পালালো পাচারকারী : কোটি টাকার ইয়াবা জব্দ

মিয়ানমার থেকে সীমান্ত পিলার ৪৪ ব্যবহার করে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চিকনপাতাঝিরি গ্রামে বিপুল ইয়াবা মজুদ করে একটি চক্র। এমন খবরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি।

বিজিবি জানায়- জারুলিয়াছড়ি সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকার সীমান্তের ৪৪ নম্বর পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলাকায় অভিযান পরিচালনাকালে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, জব্দ করা এই ইয়াবার চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে মাদক কারবারিরা মজুদ করেছিল। সময় ও সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের।

লে. কর্নেল কায়েস আরও বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির কঠোর তৎপরতার কারণে চোরাকারবারিরা বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে এবং প্রায় ৭০ শতাংশ পর্যন্ত চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি দেখে পালালো পাচারকারী : কোটি টাকার ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৮:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫