ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজান সামাজিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবারের পাশে থাকবেন এমপি আলমগীর ফরিদ ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু ‘ইয়াবা’ ছিনতাইকান্ডে কোটবাজারে তোলপাড়! ‘জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়’-হামিদুর রহমান আযাদ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বদরখালীতে আলমগীর ফরিদের বহরে থাকা গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার মাতামুহুরী হচ্ছে কক্সবাজার জেলার দশম উপজেলা ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

দুর্নীতি মামলা: হাইকোর্টে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিলের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

২০২৩ সালে একটি দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে জোবাইদা রহমান এই আপিল করেন।

বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আপিলটি আজকের কার্যতালিকাভুক্ত হওয়ায় শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করা হয়।

গত ১৪ মে হাইকোর্ট বেঞ্চ জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে এই মামলায় জামিন দেন।

১৭ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসা জোবাইদা রহমানের জামিন আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে আদালত জানিয়েছে।

জোবাইদা রহমানের আইনজীবী মাকসুদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট এই মামলায় নিম্ন আদালত কর্তৃক জোবাইদার উপর আরোপিত জরিমানা আদায় স্থগিত করেছে এবং নিম্ন আদালত থেকে মামলার রেকর্ড তলব করেছে।

এর আগে ১৩ মে, একই হাইকোর্ট বেঞ্চ মামলায় ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য তার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে।

জোবাইদার সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান জানান, আইন অনুযায়ী, এ ধরনের মামলায় বিচারিক আদালত রায় ঘোষণার ৬০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করার কথা।

তিনি আরও জানান যে, সরকার গত বছরের ২ অক্টোবর জোবাইদা রহমানের কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করে, এই শর্তে যে তিনি আত্মসমর্পণের পরে মামলায় আপিল করবেন।

মঙ্গলবার হাইকোর্টের বিলম্ব মার্জনার আদেশের পর, জোবাইদার আইনজীবীরা ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তার পক্ষে হাইকোর্টে আপিল করেন।

২০২৩ সালের ২ আগস্ট ঢাকার একটি আদালত দুর্নীতির মামলায় তারেক রহমানকে নয় বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদাকে তিন বছরের কারাদণ্ড দেয়।

তারেককে ৩ কোটি টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

আদালত জোবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা করে।

রায় অনুযায়ী, তিনি এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, দুদক কাফরুল থানায় এই দুজনের এবং জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ‘অবৈধ’ উপায়ে ৪ দশমিক ৮২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তাদের সম্পদ বিবরণীতে ২ দশমিক ১৬ কোটি টাকার তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করে।

সূত্র: দ্য ডেইলি স্টার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

দুর্নীতি মামলা: হাইকোর্টে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল

আপডেট সময় : ০২:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫