ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার

দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের ঘটনায় টিকিট এর দুই ইজারদারকে আসামী করে মামলা হয়েছে।

দুই ইজারাদার হলেন, মোহাম্মদ ইব্রাহিম বাবু ও শাফায়েত মুন্না। তারা দু’জনেই সাবেক ফুটবলার।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে ৭শ জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন।

শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি।

মামলার বাদী ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দীন এজাহারের বরাত দিয়ে টিটিএনকে বলেন, মূলত ইজারাদাররা অতিরিক্ত লাভ, লোভ ও দুরভিসন্ধির কারণে গ্যালারীর ধারণ ক্ষমতার তিন চারগুণ টিকিট বেশি দামে বিক্রি করে। যার কারণে ইজারাদার ও তাদের সহযোগীদের প্রত্যক্ষ মদদে-অব্যবস্থপনায় বীরশ্রেষ্ট মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামের মতো রাষ্ট্রীয় স্থাপনায় বেআইনী জনতাবদ্ধে জনমনে আতংক ও ত্রাস সৃষ্টি করে।

ক্রীড়া কর্মকর্তা এজাহারে উল্লেখ করেন, দুই ইজারাদারসহ অজ্ঞাতনামা ৫০০-৭০০ জন দুষ্কৃতিকারী দাঙ্গা হাঙ্গামা করে সরকারী কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা প্রদান, সরকারী কর্মচারীদের উপর আক্রমন করে গুরুতর জখম, অগ্নিসংযোগ, ভাংচুর সহ ক্ষতিসাধন করে।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ আইনে এই মামলা করার কথা জানিয়েছেন ওসি ইলিয়াস খান।

মামলার সাক্ষি করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাত সদস্যকে।

গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনও, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

ট্যাগ :

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত

দুই টিকিট ইজারাদারসহ ৭শ জনের বিরুদ্ধে ক্রীড়া কর্মকর্তার মামলা

আপডেট সময় : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫